1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কিশোর অপরাধ প্রতিরোধে মানববন্ধন। - মুক্তকথা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

কিশোর অপরাধ প্রতিরোধে মানববন্ধন।

বিশ্বজিৎ নন্দী।
  • প্রকাশকাল : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২ পড়া হয়েছে

কিশোর অপরাধ প্রতিরোধে মৌলভীবাজার শহরে
শিশু কিশোর মেলা আয়োজিত মানববন্ধন


মৌলভীবাজার শহরে কিশোর গ্যাং এর অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে যথাযথ উদ্যোগ গ্রহনের দাবিতে শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলা, এক মানববন্ধনের আয়োজন করে। গত ২২ আগষ্ট ২৬ শনিবার বিকাল সাড়ে চারটায় শিশু কিশোর মেলার সংগঠক পৌষী ভৌমিকের সভাপতিত্বে এবং সংগঠক তানিয়া আক্তার তিন্নির সঞ্চালনায় মৌলভীবাজার শহরস্থ চৌমুনায় অনু্ষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলার উপদেষ্টা বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, মৌলভীবাজার শহর শাখার সভাপতি শ্যামল সরকার ও সহ-সভাপতি বিজয় দাস প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মৌলভীবাজার জেলা শহরে প্রতিনিয়ত বাড়ছে দলবেঁধে কিশোরদের(কিশোর গ্যাং) অপরাধমূলক কার্যক্রম। গত কয়েকদিন পূর্বে কিশোর দলের মারাত্মক হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একজন মাদ্রাসা শিক্ষার্থী। যে কিশোররা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবে, সেই কিশোরদের একটা অংশ আজ বিপথগামী হয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। এই বিপথগামী কিশোরদের সমাজের এক অংশের মানুষ তাদের নিজেদের স্বার্থে এ তরুণদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে যুক্ত রাখছে বলে বক্তাগন মন্তব্য করেন।

অভিভাবক সহ সকল মানুষই আজ কিশোর গ্যাং এর অপরাধমূলক কর্মকাণ্ডে খুবই উদ্ধিগ্ন। কিশোরদের মননশীলতা বিকাশের জন্য খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সুস্থ বিনোদনের জন্য নেই নূন্যতম আয়োজন। কিশোরদের মননশীলতা বিকাশে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দরকার প্রশাসনিক ও সামাজিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT