1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা শ্রমিক সমাবেশে আসছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

চা শ্রমিক সমাবেশে আসছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭২৯ পড়া হয়েছে

রোববার কমলগঞ্জে চা শ্রমিকদের সমাবেশে আসছেন

সারজিস আলম

এবার মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে আসছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম। কথা বলবেন চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরী নিশ্চয়তাসহ সর্বোপরি চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে। সমাবেশটি হবে রোববার(১২ জানুয়ারি) দুপুর ২ টায় কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে।

এ চা শ্রমিক সমাবেশে আরো উপস্থিত থাকেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ বলেন, জুলাই অভুত্থানের আকাঙ্খা পূরণে অর্থনৈতিক বৈষম্য, শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। চা শ্রমিক জনগোষ্টী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। ফ্যাসিবাদী ব্যবস্থায় অবাধ লুটপাট চা শিল্প ও শ্রমিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এরই প্রেক্ষাপটে সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহন করা এবং মনুষ্যোচিত মজুরির দাবিতে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী। চা শ্রমিক নেতা ধনা বাউরী বলেন, চা শ্রমিকদের অনেক সমস্যা। এই বিষয়গুলো আমরা সমাবেশে তুলে ধরবো। এ সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগান থেকে চা শ্রমিকরা আসবেন।

অপর চা শ্রমিক সন্তান আপন বোনার্জী রুদ্র জানান, আগামী রোববার চা শ্রমিক সমাবেশটি করা হচ্ছে কারণ রোববারে চা বাগান বন্ধ থাকে। তাই এই সমাবেশে বিপুল সংখ্যক চা শ্রমিক উপস্থিত হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT