1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জুড়ী ও বড়লেখায় ত্রাণ বিতরণে সাঈদীপুত্র শামীম সাঈদী - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

জুড়ী ও বড়লেখায় ত্রাণ বিতরণে সাঈদীপুত্র শামীম সাঈদী

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৬৩৯ পড়া হয়েছে

এমএম সামছুল ইসলাম, জুড়ী, মৌলভীবাজার থেকে।। মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখায় অসহায় বন্যার্তদের মাঝে প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন তাঁর ২য় ছেলে শামীম সাঈদী। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সিলেটের পূন্যভূমি বৃহত্তর সিলেট অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে আজ বন্যা কবলিত। লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। একারণে বন্যার্ত অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পেটে দু’মুটো ভাত নেই! এছাড়াও নানান রোগ বালাইয়ের কারণে তারা এখন চিকিৎসা বঞ্চিত। শিক্ষার্থীরা ইচ্ছা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে এলে তাদের দূর্ভোগ কিছুটা লাগোব হবে।
জুড়ী উপজেলা জামায়াত আমীর মাও: আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল হাই হেলালের পরিচালনায় সোমবার ২৪ জুলাই অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শামীম সাঈদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (জুড়ী- বড়লেখা) আসন সম্ভাব্য এম পি পদপ্রার্থী মাও: আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক ও ‘হাকালুকি নিউজ’ সম্প্দাক এমএম সামছুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য লুৎফুর রহমান আজাদী, হাফিজ নাজমুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে দেলাওয়ার হোসাইন সাঈদী ২০০৪ সালে জুড়ীতে উপস্থিত হয়ে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT