1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মৌলভীবাজারে - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন মৌলভীবাজারে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬০২ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসানে কাঙ্খিত ফললাভ হয়েছে। আইনজীবীদের  সংগঠন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০১৮-১৯ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে-বিকেল ৫টা পর্যন্ত একঠানা ভোট প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হয় এই নির্বাচন। নির্বাচনে ১৬৪ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন রমা কান্ত দাশ গুপ্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএম আজাদুর রহমান পান ৯৭ ভোট। এছাড়াও এ পদে আরেক প্রার্থী রণজিৎ কুমার ঘোষ পান ২৯ ভোট। সহ-সভাপতি পদে মোঃ শেখ হাবিবুর রহমান ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মামুনুর রশীদ পেয়েছেন ১শ ২০ ভোট। সাধারণ সম্পাদক পদে ১শ ৮ ভোট পেয়ে সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ কামরেল আহমদ চৌধুরী পেয়েছে ১শ ৫ ভোট। ওই পদে আরেক প্রতিদ্বন্দ্বি আব্দুল খালিক পেয়েছে ৭৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ বদরুল ইসলাম ২শ ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাফিজ আব্দুল আলীম পেয়েছেন ৪৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ১শ ৬২ ভোট পেয়ে বকসী জুবায়ের আহমদ বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ সিরাজুল ইসলাম পেয়েছেন পেয়েছেন ১শ ২৬ ভোট। এ ছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন সেলিনা আক্তার,আব্দুল মতিন চৌধুরী, পংকজ সরকার,সৈয়দ খালেদ আহমদ ও নীতিশ চন্দ্র দাশ। দিনব্যাপী এই দীর্ঘক্ষণ চলা নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন এ্যাডভোকেট মির্জা সিরাজ উদ্দিন। জুডিশিয়াল বিল্ডিংএর অস্থায়ী বারে অনুষ্ঠিত নির্বাচনে ৩শ ৩১ জন ভোটারের মধ্যে ২শ ৯১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT