1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
টিকা দিয়েই ক্যান্সারের নিরাময় হবে - মুক্তকথা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

টিকা দিয়েই ক্যান্সারের নিরাময় হবে

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৮৩৭ পড়া হয়েছে

অস্ত্রোপচারতো লাগবেই না, এমনকি ব্যারামদায়ক ‘কেমোথেরাপি’ও লাগবে না ক্যান্সারের চিকিৎসায়। পুরনো টিকা পদ্বতিতেই নিরাময় করা যাবে মরণব্যাধি ক্যান্সার। শুধু নিরাময় নয়, ক্যান্সারের কারণ যে টিউমার তা বিলীন করে দিতে পারবে এই টিকা পদ্বতি। আমেরিকার কেলিফোর্নিয়ার স্টেনফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইঁদুরের উপর গবেষণা চালিয়ে এ ফল পাওয়া গেছে। চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণার এ ফল ‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন’ নামের ‘জার্নাল’এ প্রকাশিত হয়েছে আর ইন্ডিয়া টাইমস থেকে ইত্তেফাক এ খবর দিয়েছে।

চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, ইঁদুরের শরীরের ক্যান্সারযুক্ত টিউমারে একটি বিশেষ ধরনের টিকা দেওয়ার পর দেখাগেছে, টিউমারটি ধীরে ধীরে ছোট হয়ে আসে। শুধু নির্দিষ্ট ওই টিউমার নয়, শরীরের অন্যান্য অংশে যেসব টিউমার রয়েছে, সেগুলির আকারও ক্রমশ ছোট হয়ে হয়ে বিলীন হয়ে যায়। অর্থাৎ নির্মূল হয়ে যাচ্ছে ক্যান্সার।
জানা গেছে, মোট ৯০টি ইঁদুরের শরীরে ক্যান্সার নিরাময়ের এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল। তাদের মধ্যে ৮৭টি ইঁদুর শতভাগ ক্যান্সারমুক্ত হয়। বিজ্ঞানীদের ধারণা, কোনো বিশেষ ত্রুটির কারণে হয়তঃ ৩টি ইঁদুরের ক্ষেত্রে সফলতা আসেনি।
গবেষকরা বলেছেন, তারা শীঘ্রই মানুষের উপর একই পরীক্ষা চালিয়ে দেখবেন। মানুষের ক্ষেত্রে ১৫ জন রোগীকে এ জন্য বেছে নেওয়া হবে। বিজ্ঞানীদের অনুমান, ত্বক, স্তন, কোলন ক্যান্সারের ক্ষেত্রে এই টিকা পদ্ধতি বেশি কাজে আসবে। মানুষের দেহে গবেষণার ফল ইতিবাচক হলে চিকিৎসাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। -ইন্ডিয়া টাইমস, ইত্তেফাক

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT