1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নতুন প্রজন্মের আলোকচিত্রী বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

নতুন প্রজন্মের আলোকচিত্রী বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য

বিশেষ প্রতিবেদক॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৪৮০ পড়া হয়েছে

জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের কাব্য

 

জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতায় ‘ফাস্ট রানার্সআপ’ শিরোপা অর্জন করেছে শ্রীমঙ্গলের কৃতি সন্তান বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেটে আর্মি আইবিএ ফটোগ্রাফিক সোসাইটি গত শনিবার (৫ অক্টোবর) গ্রাউন্ডব্রেকিং প্রথম জাতীয় ফটোগ্রাফি ফেস্ট-২০২৪ এর আয়োজন করে। যা জুলাইয়ের মর্মান্তিক গণহত্যার স্মরণে নিবেদিত। অনুষ্ঠিত ইভেন্টের নাম ছিল ‘ফাস্ট এআইবিএপিএস ন্যাশনাল ফটোগ্রাফি ফেস্ট’। দিনব্যাপী ইভেন্টটি জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেট আর্মি আইবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

 

ফটোগ্রাফি ডিএসএলআর, ফটোগ্রাফি মোবাইল, ভিডিওগ্রাফি প্রভৃতি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফটোগ্রাফি ডিএসএলআর ক্যাটাগরিতে ‘ফাস্ট রানার্সআপ’ এর সম্মাননা অর্জন করে বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং অন্যান্যা উপহার তুলে দেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি আইবিএ, সিলেট এর সহকারী অধ্যাপক এমডি আলী আশরাফ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার শেখ আবু সিদ্দিক রোকন, এসিসিএ বাংলাদেশ এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাওয়ালি উল মনজুর প্রমুখ।

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং তনুশ্রী গোস্বামীর সন্তান বিশ্বপ্রিয়। এছাড়াও তিনি ন্যাশনাল টি কোম্পানির সাবেক টি-প্লান্টার বিজয় কান্তি ভট্টাচার্য পুষ্প এর পৌত্র (নাতি)।

বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি এবং আবৃত্তিতে বিভিন্ন পুরস্কার অর্জন করে তার সৃজনশীল প্রতিভার সাক্ষর রেখে চলেছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT