1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রয়াত সুজাউল করিমের ছোট ভাই রেজাউল করিম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন - মুক্তকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

প্রয়াত সুজাউল করিমের ছোট ভাই রেজাউল করিম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৩৭৮ পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন গ্রামের প্রয়াত ডাক্তার আব্দুল মান্নান চৌধুরীর ছোট ছেলে ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুইডেন প্রবাসী সুজাউল করিমের ছোট ভাই রেজাউল করিম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুত্যু কালে তিনি সুইডেন প্রবাসী এক কন্যা রেখে গেছেন।

প্রয়াত রেজাউল করিম গত ১৫ জানুয়ারী ২০২৩ ইংরেজী, মৌলভীবাজার সদরের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রান ত্যাগ করেন। তিনিও সুইডেনের অভিবাসী ছিলেন। তবে বেশ কিছুকাল ধরে তিনি দেশের বাড়ী মৌলভীবাজারেই অবস্থান করছিলেন। প্রয়াত রেজাউল করিম যুক্তরাজ্য ‘মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট, ইউ কে’ এর চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর চাচা হন।
রেজা চৌধুরীর মুত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT