1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাঁশের সাকো পারাপারের সময় নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

বাঁশের সাকো পারাপারের সময় নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

ভ্রাম্যমান প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩৫ পড়া হয়েছে

মৌলভীবাজারের মনু নদীতে বাঁশের সাঁকো পারাবারের সময় পা পিছলে চন্দন রায়(৫৫) নদীতে পড়ে মারা গেছেন। নদীতে পড়ে যাওয়ার ৯ ঘন্টা পর চন্দন রায়ের মৃতদেহ উদ্ধার করেছে মৌলভীবাজার থানা পুলিশ। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত চন্দন রায় শহরের সাবিয়া গ্রামে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলায়। দীর্ঘ দিন যাবত কাজের সন্ধ্যানে মৌলভীবাজারে থাকতেন।

গত শনিবার ৩১ডিসেম্বর রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতি দিনের মতো যাতায়াত করার সময় মৌলভীবাজার শহরের প্রাণ কেন্দ্র পৌর খেয়াঘাটে রাতে বাঁশের সাঁকো পারাপারের সময় পা পিছলে পড়ে যান চন্দন রায়। এখান থেকে উঠতে না পারায় নদীতেই মারা যান। মৌলভীবাজার মডেল থানার মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, শহরের মানুষজন মনুনদীর এখানে সেতু নির্মাণের দাবী তুলে আসছে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই। বিগত ৫বছর যাবৎ সেতু নির্মাণের এ দাবীকে জোরদারভাবে তুলে ধরা হচ্ছে। সরকারের নীতিনির্ধারকগন বহুদফায় এলাকা পরিদর্শন করেছেন এবং আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই সেতুটি হয়ে যাবে বলে। দূর্ভাগ্য যে সাঁকু থেকে পড়ে গিয়ে সুবিধাবঞ্চিত নিরীহ চন্দন রায়কে জীবন দিতে হলো।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT