1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাজপড়ে প্রাণ গেলো চা শ্রমিকের, আহত কিশোর - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

বাজপড়ে প্রাণ গেলো চা শ্রমিকের, আহত কিশোর

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫০২ পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি বজ্রাঘাতের ঘটনায় এক চা শ্রমিক নিহত ও এক কিশোর আহত হয়েছেন। গত বুধবার সকালে ও মঙ্গলবার বিকেলে উপজেলার টিলাগাঁও ও ভাটেরা ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। বিষয়টি উভয় ইউনিয়নের চেয়ারম্যান নিশ্চিত করেছেন।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর ছেলে মতি কানু(৪০) বুধবার সকালে বাগানের লেইক (পানিকুচি) এলাকায় গরুর ঘাস কাটতে যান। এ সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান।

অপরদিকে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম জানান, ইউনিয়নের দক্ষিণভাগ এলাকায় মঙ্গলবার বিকেলে সিপন মিয়ার ছেলে ইমন(১৫) বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT