1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে' -মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

‘ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে’ -মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৪৯৯ পড়া হয়েছে

প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের যে প্রক্রিয়া চলছে তাতে কেউ অসত্য তথ্য দিলে কিংবা মিথ্যা সাক্ষ্য দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেছেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর জন্য যারা মিথ্যা সাক্ষী দেবেন ওই সমস্ত মুক্তিযোদ্ধার ভাতা এক থেকে তিন বছর বন্ধ থাকবে। আইন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।’
শনিবার মতলব উত্তর উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তকরণ, তালিকাভুক্ত দাবীদার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইকরণ এবং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনিত অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্বে ত্রাণমন্ত্রী এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের পরিচালনায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, উপজেলা চেয়ারম্যান মনজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রব, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, যাচাই-বাচাই কমিটির সদস্য সিরাজুল ইসলাম, আবদুল লতিফ বাগ, শিল্প ব্যাংকের সাবে জিএম ওয়ায়েদুর রহমান সহ আরো অনেকে। খবর ইত্তেফাকের।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT