1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্টানের জরিমানা - মুক্তকথা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্টানের জরিমানা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ২০৯০ পড়া হয়েছে

জিতু তালুকদার।। মৌলভীবাজার ভোক্তা অধিকার আইনে ২ প্রতিষ্টানে জরিমানা মৌলভীবাজার সদর উপজেলার কলেজ পয়েন্ট, কোর্ট রোড, শ্রীমঙ্গল রোডসহ শহরের বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়, উক্ত অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২রা জুলাই মঙ্গলবার সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। 
এই অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানা পুলিশ। অভিযানকালে কলেজ পয়েন্টে অবস্থিত মেসার্স আল শাওন ষ্টোরকে ৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত তাসলিম ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের পরিচালনায় উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ খাদ্য পণ্য বিক্রয় করা সহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়। নিষিদ্ধ খাদ্য পণ্য বাজার থেকে প্রত্যাহারের কার্যক্রম অনুসারে মেসার্স আল শাওন ষ্টোর ও তাসলিম ভেরাইটিজ ষ্টোর থেকে বেশ কিছু খাদ্য পণ্য ধ্বংস করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT