1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা - মুক্তকথা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১১০১ পড়া হয়েছে

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‍্যাব-৯ ফোর্সের সহযোগিতায় রবিবার(১৩ মার্চ) দুপুরে এক অভিযানে জরিমানা আদায় করা হয়। মোট ৪ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

তদারকি অভিযানে পঁচা বাসি এবং ছত্রাকযুক্ত ফাস্ট ফুড সংরক্ষণ, সরবরাহ এবং বিক্রয় করা, নির্ধারিত দামের চেয়ে বোতলজাত সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর আজাদ এন্ড সন্সকে ৫ হাজার টাকা, রাফসান ফুড ১৫ হাজার টাকা, মেসার্স সুমি এন্টারপ্রাইজ ২৫ হাজার টাকা, মেসার্স বাবুল এন্টারপ্রাইজ ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় । মোট ৪ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT