1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মনু নদী খননের দাবীতে বিশাল মানববন্ধন - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

মনু নদী খননের দাবীতে বিশাল মানববন্ধন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৭৭ পড়া হয়েছে

মৌলভীবাজারের মনু নদী খননের দাবীতে বিশাল মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)। বুধবার সকাল ১১টায় নদীর তীরে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে প্রায় অর্ধশতাধিক সামাজিক সংগঠন এই মানববন্ধনে অংশ নেয়।
বাপার জেলা সমন্ধয়ক আসম সালেহ সোহেল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য মো. ফিরুজ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা: আব্দুল আহাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধূরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার প্রায় সহরাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন- মৌলভীবাজারের মানুষ প্রতি বছর বন্যায় সীমাহীন ক্ষতিগ্রস্থ হয়। আমরা এর অবসান চাই। গত বন্যায় শহরবাসী খুবই আতঙ্কে ছিল। কিন্তু মনু নদী খননের টেন্ডার পাশ হলেও কি কারণে খনন কাজ হচ্ছে না? আমারা এর উত্তর চাই! অথচ খনন কাজের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পথে। আমরা অনতিবিলম্বে মনু নদী খনন চাই। তা নাহলে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দেয়া হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT