1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মানিক লাল দাশের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

মানিক লাল দাশের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৮০৩ পড়া হয়েছে
‍জুড়ী উপজেলার পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মানিক লাল দাশের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

ঢাকা, সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাগরনাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক লাল দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী আজ এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি  কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, মানিক লাল দাশ, প্রতিষ্ঠাকাল হতে আমৃত্যু দক্ষতার সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একাধিকবার ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য হিসেবে তিনি জনগণের সেবা করেছেন। পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যু পরিবার, সমাজ ও স্থানীয় আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ‍্য, মানিক লাল দাশ আজ সোমবার দুপুর সাড়ে বারোটায় হবিগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

সংবাদ সূত্র: দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT