1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মোবাইল ব্যাংকিং প্রতারণার দায়ে ২ জনকে আটক - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

মোবাইল ব্যাংকিং প্রতারণার দায়ে ২ জনকে আটক

আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৫৭৪ পড়া হয়েছে

মৌলভীবাজারে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের
২ সদস্য আটক

২ মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। আটককৃত কালাম আহমেদ(৩০) ও ধ্রুব দেব(৩৫) বিকাশ জালিয়াতি চক্রের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

আটককৃত কালাম আহমেদ মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট গ্রামের ইনছান মিয়ার ছেলে ও ধ্রুব দেব মৌলভীবাজার সদরের কামারকাপন গ্রামের গোলক দেবের ছেলে বলে পুলিশ সূত্রে জানা যায়।

জেলা পুলিশ সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, রোববার রাতে মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের দুই জনকে আটক করা হয়।

পুলিশ সুত্রে আরো জানা যায়, গত ২২ জুন সকালে মৌলভীবাজার শহরের দর্জির মহল এলাকার তাহমিদুল ইসলামের মোবাইল ব্যাংকিং এর দোকান থেকে অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি নগদ এজেন্ট একাউন্টের পিন কোড ব্যবহার করে ১৫ হাজার টাকা ’সেন্ড মানি’ করে চলে যায়। এজেন্ট একাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় সন্দেহ হলে দোকানের সিসি ক্যামেরা দেখে দোকান মালিক জালিয়াত চক্রের দুই জনকে শনাক্ত করে। পববর্তীতে মৌলভীবাজার সদর থানা পুলিশ সিসি ক্যামেরা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে দুইজনকে আটক করে। এই ঘটনায় ৩জনকে আসামি করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম জানান, “এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত মৌলভীবাজারে এই জালিয়াতি করে আসছে। তারা মোবাইল রিচার্জ বা বিকাশে টাকা পাঠানোর অজুহাতে বিভিন্ন দোকানে যায় এবং সেখানে কৌশলে বিকাশ বা নগদের এজেন্ট নাম্বারের গোপন পিন কোড সংগ্রহ করে। পরবর্তীতে এই পিন কোড ব্যবহার করে এজেন্ট নাম্বার থেকে তাদেরই চক্রের সদস্যের নাম্বারে সেন্ড মানি করে টাকা হাতিয়ে নেয়।”

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জানান, প্রাথমিকভাবে আটককৃত দুইজন মোবাইল ব্যাংকিং জালিয়াতির সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। তাদেরকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT