1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যেকোনো মূল্যেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

যেকোনো মূল্যেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৪৪৮ পড়া হয়েছে

-পরিবেশমন্ত্রী

জুড়ী (মৌলভীবাজার), ১৪ অক্টোবর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবাই দেশের স্বাধীনতায় অবদান রেখেছেন এবং বর্তমানে দেশের উন্নয়নে কাজ করছেন। অসাম্প্রদায়িক এই দেশে যেকোনো মূল্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা , উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মাসহ স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জুড়ী উপজেলার কাপনা পাহাড় চা-বাগান পূজামণ্ডপ, রত্না চা-বাগান মণ্ডপ, এলাপুর চা-বাগান পূজামণ্ডপ, সাগরনাল চা-বাগান পূজামণ্ডপ, ফুলতলা চা-বাগান পূজামণ্ডপ সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালীন বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল জনগণের প্রতি সমানুভূতিশীল। বর্তমান সরকারের আমলে সকল ধর্মের লোকজন শান্তিতে ও নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার জন্য মন্ত্রী প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

এর পূর্বে মন্ত্রী বুধবার রাতে বড়লেখা উপজেলার আদিত্যর মহাল সার্বজনীন পূজামণ্ডপ, হাটবন পূজমণ্ডপ, পাখিয়ালা উদ্ধব গোসাই সার্বজনীন পূজামণ্ডপ, দক্ষিণভাগ দেবস্থলী পূজামণ্ডপ এবং দাসের বাজার পূজামণ্ডপ সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোদাচ্ছির বিন আলী এবং পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র: দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT