1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরের কালারবাজারে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - মুক্তকথা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

রাজনগরের কালারবাজারে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১০৮৬ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস: মঙ্গলবার, ৯ই ফাল্গুন ১৪২৩।। রাজনগর উপজেলার কালাবাজার মাঠে গত রোববার রাতে ‘ওয়াজ মাহফিল’
অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল প্রথম ওয়াজ বা বক্তৃতার আয়োজন। ২নং উত্তরভাগ ইউপি ইসলামী সচেতন সংঘের আয়োজনে বাদ জোহর থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত ‘ওয়াজ মাহফিল’ দেশের প্রখ্যাত জ্ঞানীগুণীগণ মহাগ্রন্থ কোরাণ থেকে বক্তৃতা উপস্থাপন করেন।
উত্তরভাগ ইউপি ইসলামী সচেতন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি গৌছুজ্জামান গেন্দুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন মাওঃ আনছারুল হক, মাওঃ আয়ুব আলী ও মাওঃ মতিউর রহমান প্রমূখ। ইসলামী সম্মেলনে রাজনগর ও বালাগঞ্জ উপজেলা থেকে প্রায় ৫ হাজার ধর্মপ্রান মুসল্লির সমাগম ঘটে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT