1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

বিলেতে বাঙ্গালী…

আনসার আহমেদ উল্লাহ।
  • প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২১ পড়া হয়েছে

সেপ্টেম্বরে হতে যাচ্ছে ব্রিক লেন মসজিদের ৫০পূর্তি অনুষ্টান


গত শুক্রবার, ৩১ জুলাই, পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের কনফারেন্স হলে মিট দ‍্যা প্রেস অনুষ্টানে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্রিক লেইন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মোহাম্মদহরমুজ আলী।

আরও বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি হামিদুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হেলালউদ্দিন। শুরুতেই কোরআন থেকে পাঠ করেন হাফিজ সাজ্জাদুর রহমান। প্রার্থনা পরিচালনা করেন মসজিদের ইমাম, খতিব মাওলানা নজরুল ইসলাম।

‘মিট দ‍্য প্রেস’-এ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিক লেন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন ১৯৭৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্ট এবছর (১৯৭৬-২০২৬) ৫০ বছরে পদার্পণ করেছে। লন্ডনে আমাদের মুরুব্বিদের প্রতিষ্ঠিত ঐতিহাসিক এ ধর্মীয় প্রতিষ্ঠানটির সুদীর্ঘ এই পথচলা এবং অগ্রযাত্রাকে আমরা কমিউনিটির সকলকে নিয়ে উদযাপন করতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।

আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার এবং ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ব্রিক লেন মসজিদেই দুদিন ব‍্যাপী এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে। এই ৫০ বছর পূর্তি উদযাপনে আমরা আপনাদের সকলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

দু’শতাব্দীর অধিককাল থেকে ব্রিক লেইন জামে মসজিদের ভবনটি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৭৪৩ সালে এটি একটি ফরাসী প্রোটেষ্টট‍্যান্ট গীর্জা হিসেবে তৈরি করা হয়েছিলো, তারপর এটি ম‍্যাথডিষ্ট চ‍্যাপেল হিসেবে ব্যবহৃত হয় এবং ১৮৯৮ সালে ইহুদি অধ্যুষিত এলাকা হিসেবে বিখ্যাত সিনেগগে রূপান্তরিত হয় এ ভবনটি। বর্তমান জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩০ জানুয়ারী ২০০৬ সাল থেকে বহুল প্রত‍্যাশিত এ মসজিদের মিনার নির্মাণের কাজ হাতে নেয়া হয়। ১৯৭৬ সালে মসজিদ হওয়ার পর ভবনটির কাঠামোগত পরিবর্তন ব‍্যতিরেখে ভিতরের কক্ষগুলির ব‍্যাপক সংস্কার করা হয়েছে।

তিন থেকে চার হাজার মানুষ ব্রিক লেইন জামে মসজিদে নামাজ পড়তে পারেন। শিশু-কিশোরদের জন্য হাফিজি এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে। বাংলা শিক্ষার জন‍্যও ক্লাস চালু আছে। মুসল্লীদের দানেই মসজিদের ব‍্যয়ভার চলে। ব্রিক লেইন জামে মসজিদের পরিচালনা পরিষদ মসজিদে ‘মৃতদের সৎকার সেবা চালু করেছে।

আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ও ৬ সেপ্টেম্বর রবিবার ২০২৬ মসজিদেই দু’দিনব‍্যপী এই সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদযাপন করা হবে। মসজিদ পরিচালনা পরিষদ সকলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT