1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লোকনাথ সেবা সংঘের পরিচিতি ও সপ্তাহব্যাপী ঝুলনযাত্রা - মুক্তকথা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

লোকনাথ সেবা সংঘের পরিচিতি ও সপ্তাহব্যাপী ঝুলনযাত্রা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ পড়া হয়েছে

লোকনাথ সেবা সংঘের নবনির্বাচিত কমিটির
অভিষেক ও পরিচিতি সভা


মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ও সামাজিক সংগঠন লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ী প্রাঙ্গণে  আয়োজিত অনুষ্ঠানে লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জ এর সভাপতি অরুন কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। গেস্ট অব অনার ছিলেন লোকনাথ সেবা সংঘ, মৌলভীবাজার এর সভাপতি প্রাণেশ নাগ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন রায়।

লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক অলক দেব ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় কান্তি দেবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মীয় সংগঠনগুলো কেবল আধ্যাত্মিক চর্চার ক্ষেত্র নয়, বরং সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সেবামূলক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। লোকনাথ সেবা সংঘ আগামী দিনে সমাজকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

বক্তারা আরো বলেন, লোকনাথ সেবা সংঘের মূল শক্তি হলো ভক্তদের ঐক্য ও মানবসেবার চেতনা। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। পরে  স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ক্ষুদে শিল্পীদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।


কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা শুরু


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের শিবমন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপী ৭৫তম শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা ও মেলা গত ২৩ আগস্ট রোববার রাত থেকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে শুরু হয়েছে। আগামি শুক্রবার (২৮ আগস্ট) রাতে এই ঝুলনযাত্রা ও মেলার সমাপ্তি ঘটবে।

ঝুলনযাত্রা উপলক্ষে এবারও আলীনগর নাচঘর এলাকায় বিভিন্ন সামগ্রী নিয়ে শতাধিক স্টল বসেছে। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার লোকের ভিড় জমছে।

 

এদিকে গত সোমবার রাতে আলীনগর চা বাগানে ঝুলনযাত্রা উৎসব পরিদর্শন করে ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভে”্ছা বিনিময় করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, বিএনপি নেতা প্রভাষক লক্ষ্মীকান্ত সিংহসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ঝুলনযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল কৈরী।

এদিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কালীবাড়ি, পাত্রখোলা চা বাগান, মাধবপুর চা বাগানসহ বিভিন্ন স্থানে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে। ৬ দিনব্যাপী ঝুলনযাত্রায় বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, ভোগরাগ, আরতি কীর্তন, পদাবলী কীর্তন, মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT