1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শীতকালীন পথনাটক কর্মসূচি - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

শীতকালীন পথনাটক কর্মসূচি

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১১৪৩ পড়া হয়েছে

ঢাকায় পথনাটক পরিষদের ‘শীতকালীন পথনাটক কর্মসূচি’র উদ্বোধন

বাংলাদেশ পথনাটক পরিষদের শীতকালীন মৌসুমী পথনাটক কর্মসূচির উদ্বোধন হলো কেন্দ্রীয় শহীদ মিনারে।

আজ শুক্রবার(২৪ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও শীতকালীন মৌসুমী পথনাটক কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার নির্দেশক অভিনেতা নাট্যজন মামুনুর রশীদ।

বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ। পরিষদের অনুষ্ঠান সম্পাদক নিয়াজ আহমেদ এর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা ও পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সাধারণ সম্পাদক আক্তার-উ-জ্জামান কিরন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজাদ আবুল কালাম রচিত, দেবাশীষ ঘোষ নির্দেশিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রযোজনা “ঠিকানা” ও আসমা আক্তার লিজা রচিত ও নির্দেশিত নাটনন্দন এর প্রযোজনা “ধুপ আতরের বঙ্গপালা” এই দুইটি পথনাটক পরিবেশন হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT