1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সেনা পাঠালে জ্বলবে মালদ্বীপ, চীনের হুমকি - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

সেনা পাঠালে জ্বলবে মালদ্বীপ, চীনের হুমকি

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৮ পড়া হয়েছে

সংবাদ সংস্থার শিরোনাম- “সেনা পাঠালে জ্বলবে মালদ্বীপ, হুমকি চীনের।” এই শিরোনাম দিয়েই সংবাদ সংস্থার খবরের শুরু। মালদ্বীপের বিরোধীদের অভিযোগ, সে দেশের উদ্ভূত সঙ্কটের পিছনে বেইজিংই উস্কানি দিচ্ছে। ক্ষমতায় এসেই একগুচ্ছ চীনা প্রকল্পে সম্মতি দিয়েছিলেন ইয়ামিন। বেইজিংয়ের সঙ্গে বিতর্কিত ‘মুক্ত বাণিজ্য চুক্তি’তেও সায় দিয়েছে তাঁর সরকার। বিরোধীদের অভিযোগ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাই ইয়ামিনকেই ক্ষমতায় রাখতে চাইছে চীন। ‘সংবাদ সংস্থা’র এমন ব্যাখ্যা তুলে ধরে লিখেছে ভারতের প্রখ্যাত আনন্দবাজার পত্রিকা।
অবশ্য একজন চীনা মুখপাত্র আজ এ সব অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন, মালদ্বীপের সঙ্গে বরাবরই তাদের বন্ধুত্বের সম্পর্ক। আর মুক্ত বাণিজ্য নীতির কারণে দু’পক্ষই লাভবান হয়েছে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে আজ অবশ্য ইয়ামিন সব আন্তর্জাতিক সংস্থাকে মালদ্বীপের পরিস্থিতি দেখে যাওয়ার ডাক দিয়েছেন।
এদিকে গত কাল ভারতের কাছে সামরিক হস্তক্ষেপ চেয়েছিলেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। আজ এই প্রেক্ষিতে ভারতের নাম না-করেই চীনা পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র গেং শুয়াং বলেছেন, ‘‘এটা ওদের ঘরোয়া সঙ্কট। তাই সেনা পাঠিয়ে জটিলতা বাড়ানো অর্থহীন। বরং মালদ্বীপের সার্বভৌমত্বকে সম্মান করাটাই এখন সব চেয়ে জরুরী।’’ এখনই সেনা পাঠালে মালদ্বীপের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে তার অভিমত।
আনন্দবাজার আরো লিখেছে, জরুরি অবস্থায় জেরবার দ্বীপরাষ্ট্র। পার্লামেন্টে পুলিশ। আর হাজতে প্রধান বিচারপতি। এ দিকে চাপের মুখে কাল রাতে ইউ-টার্ন নিয়েছে সুপ্রিম কোর্টও। রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার যে রায় নিয়ে অশান্তির শুরু, কাল শীর্ষ আদালত নিজেই তা খারিজ করে দিয়েছে। ফলে মালদ্বীপের সার্বিক অবস্থা যে খুব একটা ভাল নয় তা আর বলার অপেক্ষা রাখে না।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT