1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হাত পা উদ্ধারের পর দেহের অংশ উদ্ধার। মাথা খোঁজছে পুলিশ - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

হাত পা উদ্ধারের পর দেহের অংশ উদ্ধার। মাথা খোঁজছে পুলিশ

সৈয়দ ছায়েদ আহমদ॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৯৬২ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাত-পা উদ্ধারের পর এবার শরীরের দেহের টুকরো পেয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরের পা ও দুই হাত উদ্ধার স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উত্তরবৌলা ছড়া গ্রাম থেকে বন্তা বন্ধি দেহ উদ্ধার করে পুলিশ। তবে মস্তক খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ।

এর আগে সোমবার দূপুরে মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামে গরু চড়াতে যায় স্থানীয় এক রাখাল। এসময় সে কৃষক মাখন দেবের কচু ক্ষেতে বস্তার ভিতর মানুষের দেহ থেকে খন্ডিত একটি পা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দেখতে পায় কমর থেকে হাঁঠু পর্যন্ত এক টুকরো এবং হাঁঠু থেকে পায়ের নিচের অংশ আরেক টুকরো। পাশে একটি প্লাস্টিকের ছোট বস্তা রয়েছে। ধারণা করা হয় প্লাস্টিকের ওই বস্তাতে পায়ের এ টুকরা গুলো ছিলো। পরে ওই দেহের বাকী অংশ খোঁজতে গিয়ে প্রায় অর্ধ কিলোমিটার দূরে একই গ্রামের সুশাঙ্ক দত্তের বাঁশঝারে একটি হাত ও পাশে গৌরাঙ্গ দত্তের বাঁশঝারে আরও একটি হাতের সন্ধান মিলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুস ছালেক জানান, সোমবার মির্জাপুর ইউনিয়নের দক্ষিন পাচাউন গ্রামের পৃথক স্থান থেকে অজ্ঞাত এক নারীর হাত পা পাওয়ার পর মঙ্গলবার সকালে পূর্বের ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দুরত্বে উত্তর বৌলাছড়ার নির্জন পাহাড়ী এলাকায় পাওয়া যায় শরীরের গলা থেকে কোমরের অংশ।

তিনি আরও জানান, যেখানে শরীরের অংশ পাওয়া গেছে এটি পাহাড়ী এলাকা। এর আশে পাশে কোন বসতি নেই। তারা মুখমন্ডল সহ লাশের বাকী অংশ খোঁজতে পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছেন। উদ্ধার হওয়া দেহ একজন নারীর সেটি পরিস্কার বুঝা যাচ্ছে।
পুলিশ জানায় উদ্ধার করা লাশের অংশটুকু মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT