1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২৪ ঘন্টার মধ্যে সেনা মোতায়েনের আইনী নোটীশ নির্বাচন কমিশনকে - মুক্তকথা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

২৪ ঘন্টার মধ্যে সেনা মোতায়েনের আইনী নোটীশ নির্বাচন কমিশনকে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮৬ পড়া হয়েছে

ছবি: ইনকেলাব থেকে সংগৃহীত

মুক্তকথা সংবাদকক্ষ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ আগামী ২৪ ঘন্টার মধ্যে সেনা মোতায়েনের দাবীতে নির্বাচন কমিশনকে(ইসি) আইনী নোটীশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু। বৃহস্পতিবার তিনি রেজিস্ট্রি ডাকযোগে নির্বাচন কমিশনে চিঠিটি পাঠান।
চিঠি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবী জানানো হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে উল্লেখ করা হয় চিঠিতে। আজ ১৪ই ডিসেম্বর নয়া দিগন্ত এমন খবর দিয়েছে।
আইনজীবী জুলফিকার আলীর আইনি নোটিশের নামে ইনকিলাব লিখেছে,  সারাদেশে নির্বাচনী প্রচারে বিভিন্ন সহিংসতা ও হামলা এড়াতে আইনশৃংখলা বাহিনী এবং ইসি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পুলিশ-রেবসহ আইনশৃংখলা বাহিনীর বিরুদ্ধে ক্ষমতাসীন দলের প্রার্থীদের সহযোগিতা করার অভিযোগও উঠেছে।
এমতাবস্থায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অনতিবিলম্বে দেশব্যাপী বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ করা হয়েছে চিঠিতে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার দলীয় প্রার্থীদের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ উঠায় তাদেরকে রদবদল করার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ইসিকে ভূমিকা রাখার দাবি জানানো হয়েছে আইনি নোটিশে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT