1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইন্টারনেটে সিলেটের আতিয়া মহল এখন প্রধান খবর - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

ইন্টারনেটে সিলেটের আতিয়া মহল এখন প্রধান খবর

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ৬৫৭ পড়া হয়েছে

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় চলমান জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে সতর্ক করে একটি বার্তা হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারের মতো মেজেসিং অ্যাপে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তবে কে বা কারা বার্তাটি লিখেছে- তা স্পষ্টভাবে জানা যায়নি। অভিযানের তৃতীয় দিনে সিলেটের স্থানীয় বাসিন্দাদের স্মার্টফোনে ব্যবহৃত অ্যাপসগুলোতে ওই বার্তা ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। সিলেটবাসীর উদ্দেশ্যে অতি জরুরি সংবাদ শিরোনামে ওই সতর্কবার্তায় লেখা হয়েছে, বিধ্বংসী অস্ত্রাগার আতিয়া মহলের বাংকারে রয়েছে। প্রায় দুই কিলোমিটার ব্যাপী ছড়িয়ে পড়েছে জঙ্গিরা। শুধু আতিয়া মহলের ভিতরে-বাহিরে যে অস্ত্র তা দিয়ে এক সপ্তাহ মোকাবিলা করতে পারবে তারা। এতে আরও বলা হয়েছে, আতিয়া মহলে প্রবেশের প্রতিটি গেটে শক্তিশালী বিস্ফোরক লাগিয়ে রেখেছে জঙ্গিরা।
এ থেকেই বোঝা যায়, সিলেটে জঙ্গিদের শক্তিশালী গোছানো অবস্থান রয়েছে। আপাতত সোনাবাহিনীর অন্য দল আধাকিলোমিটার দূরে অবস্থান করলেও জঙ্গিরা জনতার ভিড়ে মিশে যাচ্ছে। সতর্কবার্তায় বলা হয়েছে, আপনার হাতের ব্যাগ এমনকি বাজার করার পলিথিন ব্যাগটিও সতর্কে রাখুন। আপনার ব্যাগেও পুশ করতে পারে বোমা। এছাড়া সিলেটে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান প্রতিহত করতে জঙ্গিরা ভয়াবহ কৌশল নিয়েছে।একদল জঙ্গি আস্তানায়, আরেকদল বাইরে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে উত্সুক জনতার মধ্যে ঢুকে দুই দফা হামলা চালিয়েছে। দয়া করে আশপাশে জড়ো হওয়া থেকে বিরত থাকুন। সম্ভব হলে সন্ধ্যার আগে সরে পড়ুন।
সিলেটের স্থানীয়দের উদ্দেশ্যে সতর্কবার্তাটির শেষে হ্যাশট্যাগে হাদি নামে এক ব্যক্তির নাম লেখা রয়েছে। এরপর খুব কম সময়ের মধ্যে ওই অঞ্চলের অধিকাংশ মানুষের কাছে পৌঁছে যায় ওই বার্তা।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গভীর রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটের একটি ভবন ঘিরে রাখা হয়েছে। গত শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত টিম সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে।
এরপর গত শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল অপারেশন টোয়াইলাইট নামে অভিযান শুরু করে। এই অভিযানে গত শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন। বিস্ফোরণের পর স্থানীয় পরিচিত ও স্বজনদের খোঁজ-খবর নিতেও হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারসহ বিভিন্ন স্মার্টফোন অ্যাপসের সাহায্য নিচ্ছেন সিলেটবাসী। (এইবেলাডটকম)
বিশেষভাবে উল্লেখ্য, একটি অনলাইনে, প্রধানমন্ত্রী অভিযান প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছেন বলে খবর দেখেছেন জানিয়েছেন পরিচিত একজন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT