1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এই গ্রামীণ এলাকায়ও সংঘবদ্ধ ধর্ষণ! দেখিয়ে অস্ত্রের ভয় - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

এই গ্রামীণ এলাকায়ও সংঘবদ্ধ ধর্ষণ! দেখিয়ে অস্ত্রের ভয়

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৩৩ পড়া হয়েছে

অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; একজন গ্রেপ্তার


মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে(২৫) ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার(২২ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরের একটি টিলার উপর এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার সকালে অভিযুক্ত টমটম চালক রনি মিয়াকে(৩২) গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাহটিলা গ্রামের মৃত বাতির মিয়ার ছেলে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার উদ্যেশ্যে কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে যান উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে জেনে বাড়িতে ফিরে যেতে ওই গৃহবধূ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। সে সময় অটোরিকশায় পাভেল নামে এক ছেলে ছিল। পরে অটোরিকশা চালক রনি ও পাভেল মিলে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্ব্বক গৃহবধূকে ধর্ষণ করে। তারপর ওই গৃহবধূকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে দেয় তারা। পরে ওই গৃহবধূর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অটোরিকশা চালক রনি মিয়াকে(৩২) গ্রেপ্তার করে।

কমলগঞ্জ থানার দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গৃহবধূ ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT