1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোণায় মৃতব্যক্তির দাফন সম্পন্ন করেছে তাকরীম ফাউন্ডেশন - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

করোণায় মৃতব্যক্তির দাফন সম্পন্ন করেছে তাকরীম ফাউন্ডেশন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৬৭৭ পড়া হয়েছে

নাজমুল সুমন।। করোনা উপসর্গ নিয়ে মৃত এরশাদ মিয়ার দাফন সম্পন করেছে সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাউন্ডেশন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়ের খারপাড়া গ্রামের মরহুম আব্দুস সাত্তার এর পুত্র মোহাম্মদ এরশাদ মিয়া(৬০)এর গোছল, জানাজা ও দাফন সম্পন্ন করেছে মৃত্যু ব্যক্তির দাফন কাজে নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাউন্ডেশন।

রাজনগর উপজেলার নির্বাহী কর্মকতা প্রিয়াঙ্কা পাল-এর নির্দেশনায় গত ১ জুলাই বুধবার সকাল ১১টায় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজারের সিনিয়র সদস্য মাওলানা হিফজুর রহমান এর ইমামতি ও তাকরীম ফাউন্ডেশন এর সদস্যদের সহযোগিতায় প্রয়াত এরশাদ মিয়াকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনে সক্রিয় উপস্থিত ছিলেন তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজারের দলনেতা সাইফুল ইসলাম সরকার(জুনেদ) জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ, সিনিয়র সদস্য, মোহাম্মদ ছোবহান আলী, সাবেক ইউপি মেম্বার শেখ তোফায়েল আহমদ, মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ ইবাদ মজুমদার সহ প্রমুখ সদস্যবৃন্দ।
এখানে উল্লেখ্য যে সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও সমন্নয়ক হলেন মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে বৃটেনের বাঙ্গালী সম্প্রদায়ের নেতা সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। ইতিমধ্যেই তাকরীম ফাউন্ডেশন দলের সদস্যরা মৌলভীবাজার শহরের গোবিন্দ শ্রী এলাকার ইলেকট্রিশিয়ান কমরু মিয়া ও মৌলভীবাজার সদরের ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি জননেতা সুলেমান আহমদ এবং নাবিলা ফার্মেসীর মালিক সহ জেলার মোট ৫জন মৃতব্যক্তির গোছল, জানাযা ও দাফন সম্পন্ন করেছে বলে জানা গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT