1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুড়িকোনার এলেমান আলী - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

করোণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুড়িকোনার এলেমান আলী

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৯১৮ পড়া হয়েছে

শেষ বয়সে এলেমান আলী। ছবি: মুক্তকথা

 

মুক্তকথা সংবাদকক্ষ॥ মৌলভীবাজার সদরের ৬নং একাটুনা ইউনিয়নের বুড়িকোনা গ্রামের এলেমান আলী আজ ১৬ জানুয়ারী সকাল সাড়ে ৬টায় ইংল্যান্ডের ইপসুইচে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোণা আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০বছর। এর আগে গত ৫জানুয়ারী তার স্ত্রীও মারা যান করোণা আক্রান্ত হয়ে। মৃত্যুকালে তিনি ২ছেলে ও ৬জন নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মৌলভীবাজারের খ্যাতিমান ফুটবল রেফারী প্রয়াত কামরুজ্জামান ও প্রয়াত ডাক্তার আব্দুল্লাহ ছিলেন তার সহপাঠী। স্বাধীনতা পরবর্তী সময়ে একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রয়াত সাজ্জাদুর রহমান ছিলেন তার আপন চাচাতো ছোট ভাই। স্বাধীনতা পরবর্তী মৌলভীবাজারের ছাত্রলীগ নেতা পরবর্তীতে জাসদ নেতা ও মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমাণ্ডার, বর্তমানে ক্যানাডা প্রবাসী সোলেমান আলী হলেন তার সহোদর, ছোটভাই। তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় ছিলেন না তবে মধ্যবাম ধারার আওয়ামীলীগ রাজনীতিকে পছন্দ করতেন। প্রবাসী হয়েও মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষ সমর্থক ছিলেন। বিত্তশালী হলেও তিনি সমাজতান্ত্রিক রাজনীতিকে পছন্দ করতেন।
মেট্রিক পাশ করার পরই ১৯৫৬সালে এলেমান আলী ইংল্যান্ডে চলে আসেন। সে সময়ের লণ্ডনে নিজ সম্প্রদায়ের মানুষের সাহায্যে তিনি ছিলেন সদা উদারহস্ত স্বেচ্ছাসেবী। নিজকর্মগুণে সম্প্রদায়ের সকলের কাছে তিনি ‘মাষ্টার সাব’ বলেই সুপরিচিত হয়ে উঠেছিলেন। তার জানাজার নামাজের দিন ও সময় পরে জানানো হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT