1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চাতলাপুর সীমান্ত দিয়ে রপ্তানী বন্ধ - মুক্তকথা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

চাতলাপুর সীমান্ত দিয়ে রপ্তানী বন্ধ

মৌলবীবাজার সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৯৯ পড়া হয়েছে

চাতলাপুর স্থল শুল্কবন্দর দিয়ে রপ্তানী বন্ধ করে দিল ভারত

কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্কবন্দর দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী ও জুস রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার। সোমবার, ১৯ মে’২৫ থেকে এই পণ্যগুলো রপ্তানি বন্ধ করা হয়েছে। চাতলাপুর শুল্ক বন্দরের একজন রাজস্ব কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এ রুট দিয়ে নিয়মিত রপ্তানি হতো মাছ, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী, জুসসহ নানা ধরনের পণ্য। তৈরি পোশাক এ পথ থেকে রপ্তানি করা না হলেও নতুন করে প্লাস্টিক ও জুস পণ্য রপ্তানি বন্ধ করায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

আমদানি ও রপ্তানিকারক একটি এন্টারপ্রাইজের একজন প্রতিনিধি বলেন, সোমবার থেকে প্লাস্টিক সামগ্রী, তৈরি পোশাক ও জুস রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এখান দিয়ে নিয়মিত প্লাস্টিক সামগ্রী ও জুস রপ্তানি করা হতো। কয়েকদিন আগেও প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছিলো।

চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া এ প্রতিনিধিকে বলেন, ভারতের পক্ষ থেকে চিঠি পেয়েছি এই রুটে প্লাস্টিক সামগ্রী, তৈরি পোশাক ও জুস জাতীয় পণ্য রপ্তানি না করার জন্য।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড(ডিজিএফটি) গত শনিবার ১৭ মে, এক নির্দেশনায় জানায়, বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্যসহ কয়েকটি পণ্য ভারতের নির্দিষ্ট কিছু স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে এসব পণ্যের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT