1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ছাত্র ফ্রন্ট শহর শাখার বিক্ষোভ - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ছাত্র ফ্রন্ট শহর শাখার বিক্ষোভ

বিশ্বনাথ।
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩১৫ পড়া হয়েছে

ঢাকা মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সংগঠিত সকল নারী-শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।

শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সভাপতিত্বে এবং সদস্য সুরাইয়া হকের সঞ্চালনায় ২৩ মে’২৬ শনিবার বেলা সাড়ে ৪টায় মৌলভীবাজার শহরস্থ চৌমুহনায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এবং মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সংগঠক পূজা দেব প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে এখন নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন, হত্যা এক মহামারী পরিস্থিতিতে দাড়িয়েছে। আর সাথে দাঁড়িয়েছে রাষ্ট্র এবং সরকারের দায়হীনতা। এই সমাজে নারীকে ভোগ্য পণ্যে হিসেবে ভাবা হয়। এই পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় খোশগল্প, সিনেমা, বিজ্ঞাপন, রাজনৈতিক ও ধর্মীয় সভা-সমাবেশে নারীর শরীর নিয়ে এবং নারীকে অবজ্ঞা করে আলোচনা বক্তৃতা চলে আসছে। এমন মানসিকতা থাকলে এই রাষ্ট্রে নারী কিংবা কন্যাশিশু ধর্ষিত হবে এবং নিপীড়িত হবে। এমন সমাজ কী আমরা চেয়েছিলাম? যে সমাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারীশিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দ্বারা লাঞ্ছিত হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু পরক্ষণেই একদল ধর্মীয় লেবাসধারী থানায় মব করে নিপীড়ককে থানা থেকে নিয়ে আসে এবং ফুলের মালা পড়িয়ে নেতা সাজিয়ে নারী নিপীড়নকে উৎসাহিত করে।


 

শিশু রামিসা-সহ সকল কন্যাশিশু
ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে

ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার বিক্ষোভ অনুষ্ঠিত

 


তাঁরা আরও বলেন- এই সমাজে যখন নারীকে নিপীড়ন করা হয় আর সেটাকে একদল মানুষ থাকে তারা সেটাকে সমর্থন দিয়ে নিপীড়কে উৎসাহী করে। নারীর যৌনাঙ্গ নিয়ে যখন শ্লোগান আসে সেই স্লোগানকে আবার প্রতিবাদের স্লোগান বানানো হয়, এমন সমাজে নারীর প্রতি সম্মান কেমন করে বাড়বে? তাছাড়া সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নারীকে হেয় করে নোংরা কমেন্ট, কনটেন্ট তৈরি হয়, সেখানেই ধর্ষণ ও নিপীড়নের উপাদান লুকায়িত থাকে। কখনো তনু ধর্ষণ-হত্যার প্রতিবাদে, কখনো শিশু আছিয়া ধর্ষণ-হত্যার প্রতিবাদে এবং রামিসা হত্যার প্রতিবাদে আমাদের রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে! যারা নারীকে অবজ্ঞা করে, নোংরা কমেন্ট এবং নারী নিপীড়নকারীকে পুরষ্কৃত করে ধর্ষণ নিপীড়নকে সমর্থন দেয়, প্রশাসনের কাজ তাদেরকে গ্রেফতার করা এবং শাস্তি প্রদান করা। কিন্তু হিতে বিপরীত হয়। আর আমরা আমাদের ফুটফুটে শিশু এবং নারীদের রক্তাক্ত শরীর উপহার পাই। এমনকি এখন তো বালক শিশু বলাৎকার বৃদ্ধি পাচ্ছে, ছেলে শিশু মারাও যাচ্ছে এবং তারা বিকৃত মস্তিষ্ক নিয়ে বেড়ে উঠছে।

বক্তাগন, রামিসার পরিবারের প্রতি সরকারের শুধুমাত্র সহানুভূতি দেখতে চাই না, চাই এই ঘৃণ্যতম হত্যার দ্রুত বিচার এবং অপরাধীরদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। একইসাথে দেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT