1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

‎কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ পড়া হয়েছে

পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর গড়তে ভ্রাম্যমাণ আদালত,
৯ প্রতিষ্ঠানকে জরিমানা


পর্যটন নগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, ফুটপাত দখলমুক্ত ও যানজটহীন হিসেবে গড়ে তুলতে বিশেষ এক অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ব্যস্ততম স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান।

‎অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে চলাচলে বিঘ্ন ঘটানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

পৌর প্রশাসন সুত্রে জানা যায়, রাস্তা ও ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনা ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অপরাধে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী ৮টি দোকানকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এছা!ড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে ভোক্তা স্বাস্থ্যঝুঁকি তৈরির অপরাধে শ্যামা মিস্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান শেষে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান কঠোর হুশিয়ারি ব্যক্ত করে বলেন, “শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে একটি বাসযোগ্য ও সুন্দর শহর পেতে হলে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সচেতনতা ও আইন মেনে চলার বিকল্প নেই।”

‎জনস্বার্থে ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান সামনে আরও জোরদার করা হবে বলে জানান তিনি।


ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় ইয়াসিন বিবি (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন বিবি উপজেলার আঐ গ্রামের মৃত লেবু মিয়ার স্ত্রী।

‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, বয়সজনিত কারণে ইয়াসিন বিবি কানে কম শুনতেন। বৃহস্পতিবার দুপুরে তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

‎শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুপুর আড়াইটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সাতগাঁও এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনের ধাক্কায় নিহত হন। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT