1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ডাকাতি, ১৫লাখ টাকার মালামাল লুট - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

ডাকাতি, ১৫লাখ টাকার মালামাল লুট

শিল্পাঞ্চলীয় প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৪৮ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে ডাকাতি, ১৫ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ীতে ঢুকে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে৷ গতকাল ৩০ আগস্ট দিবাগত রাত আনুমানিক দুইটায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের লাহারপুর গ্রামের বিহারীবস্তিতে জনৈক আব্দুর রশীদের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়৷ এব্যাপারে আব্দুর রশীদ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, রাত দুইটার দিকে অজ্ঞাত মুখোশধারী ১৮/২০ জন লোক আব্দুর রশীদের বাড়ীর দেয়াল টপকে বাড়ীতে ঢুকে গ্রিলের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে৷ তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে৷ একপর্যায়ে আব্দুর রশীদ ও তার ছেলে বাঁধা দিতে গেলে ডাকতরা তাদেরকে এলোপাতাড়ি আক্রমন করে জখম করে৷

আব্দুর রশীদ জানান, বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা দ্রুত দেয়াল টপকে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ এঘটনায় আমরা পরিবারের সাতজন আহত হই৷

আব্দুর রশীদ বলেন, ডাকাতরা অস্ত্রের মুখে আমার বাড়ী থেকে নগদ দেড় লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ কয়েকটি মুঠোফোন লুট করে৷

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী মাহমুদ জানান, ডাকাতির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি৷ সরজমিনে তদন্ত করে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT