1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ডিসিআই-ইন্টারন্যাশনাল আটলান্টা চাপ্টার মাসিক সভা - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

ডিসিআই-ইন্টারন্যাশনাল আটলান্টা চাপ্টার মাসিক সভা

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ২৩৮৮ পড়া হয়েছে

জর্জিয়া, আটলান্টা থেকে বশীর আহমদ।। গতকাল ২০শে মার্চ শনিবার বিকেল তিনটায় স্থানীয় গ্লোবাল মলস্থ সেবা লাইব্রেরীতে ডিসিআই-ইন্টারন্যাশনাল আটলান্টা চাপ্টার-এর মাসিক সভা অনুস্টিত হয়। সভায় বর্তমান প্রজন্মকে ডিসিআই- কর্মসুচীতে আত্তীকরণ করার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায়, আগামী ২০শে জুলাই-২০১৯, শনিবার আটলান্টায় ইয়ং ভলান্টিয়ার সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আটলান্টায় অনুস্টীতব্য অত্যাসন্ন তিনটি বৈশাখী মেলায় ডিসিআই-স্টল/ব্যুথ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়! বিভিন্ন দেশে যথাক্রমে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা ও নিকারাগুয়ায় ডিসিআই কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে ঢাকার কল্যাণপুর বস্তিতে স্থাপিত ডিসিআই ক্লিনিক, এতিমখানা স্কুল টেলি-মেডি সেন্টার, আই-ক্যাম্প এবং সান-চাইল্ড(চাইল্ড স্পন্সর) স্কীম নিয়ে বিষদ আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে জানানো হয় এতিমখানায় বর্তমানে প্রায় অর্ধশতাধিক ছাত্রী থাকায় স্থান সংকূলান কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে প্রাথমিক ভাবে সান-চাইল্ড স্পন্সর স্কীমের মাধ্যমে সদস্যদের কার্যক্রমের সাথে যুক্ত করার উপর গুরত্ত্বারোপ করা হয়। পরিশেষে হাল্কা আপ্যায়নের মাধ্যমে সভার কাজ শেষ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব জনাব ডঃ আজিজুল হক এমডি,ডঃ সৈয়দ ওয়াসিম এমডি,জনাব হারুন রশিদ, জনাব মাহবুবুর রহমান ভূঁইয়া, জনাব ডিউক হাসান,জনাব মামুন শরীফ, বাবু শ্যাম চন্দ, শ্রীমতি ইলা চন্দ, মিসেস সূলতানা আলো, মিসেস ফাহমিদা শারমীন, মিসেস রোক্সানা হক রুমী, জনাব জমীর চৌধুরী, রাবেয়া চৌধুরী ও কো-অরডিনেটর জনাব ফারুক আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট কমিউনিটি নেতৃবর্গ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT