1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দামাস্কাস এর শিল্পীর তুলিতে শ্মরণার্থী ট্রাম্প, পুতিন, আসাদ সহ দুনিয়ার বাঘা বাঘা রাজনীতিক - মুক্তকথা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

দামাস্কাস এর শিল্পীর তুলিতে শ্মরণার্থী ট্রাম্প, পুতিন, আসাদ সহ দুনিয়ার বাঘা বাঘা রাজনীতিক

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ২২৭২ পড়া হয়েছে

লন্ডন: সিরিয়ার অংকন শিল্পী আব্দাল্লাহ আল ওমরি। মেধাবী ওমরি রংতুলি শিল্পী এবং একই সাথে চিত্রনির্মাতাও। ১৯৮৬ সালে দামাস্কাস-এ জন্মগ্রহনকারী এ শিল্পী ২০০৯ সালে একই সাথে দামাস্কাস বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে এবং আদম ইসমাইল ইন্সটিটিউট থেকে চিত্রাঙ্কন শাস্ত্রে স্নাতক সনদ উত্তীর্ন হন। স্নাতক সনদ পাওয়ার পর আল ওমরি দামাস্কাসের কামেল গ্যালারি থেকে ২০১২ সালে তার পেশাজীবী শিল্পী জীবনের শুরু করেন। এসময় তিনি সিরিয়ার অংকনশিল্প জগতের পথপ্রদর্শক ঘাসান সিবাই ও ফোয়াদ দাহদৌ এর সাথে পরিচিত হওয়ার গৌরব অর্জন করেন।
আব্দাল্লাহ ওমরি’র শিল্পকর্ম খুব দ্রুত মানুষের কাছে সমাদৃত হতে থাকে। সিরিয়ার আয়াম গ্যালারি থেকে শুরু করে লস এঞ্জেলস ও বার্লিনের জুশুর অকশন হাউস, ক্রিস্টিস অকশন হাউস পর্যন্ত ধারনার বাইরে গিয়ে বিক্রি হয়। তাকে অতিসম্প্রতি বেলজিয়ামে আশ্রয় দেয়া হয়েছে এবং এখন তিনি ব্রাসেলস-এ কাজ করছেন। এখানেই তিনি শুরু করেছেন তার “দি ভালনারেবিলিটি সিরিজ” নামের চিত্রকর্ম ও এর চিত্রায়ন। 
চিত্রকর্মের এ সিরিজে তিনি দুনিয়ার সেরা সেরা রাজনীতিকদের ছবির মাধ্যমে চরম নাজুক অবস্থায় তুলে ধরেছেন। যতদূর বুঝা যায় নিজের বিবেকের তাড়নায় তিনি এমন একটি সিরিজের কাজে হাত দিয়েছেন। এ সিরিজে বিশ্ব মানবতার উদ্দেশ্যে শিল্পী তার শিল্পকর্মের মধ্য দিয়ে প্রশ্ন তুলে ধরেছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প, পুতিন, আসাদ প্রভৃতির বিধ্বস্ত চেহারার ছবি অংকন করে জিজ্ঞাসা তুলে ধরেছেন এই বলে যে যদি এসব লোক আজ যুদ্ধে বিধ্বস্ত কোন দেশের নাগরীক হয়ে আশ্রয়ের আশায় অন্য কোন দেশে গিয়ে উঠতেন তা’হলে তাকে কেমন দেখাতো! ক্ষমতার মসনদ থেকে নামিয়ে সামান্য আশ্রয়প্রার্থী হলে তাদের চেহারায় কি রূপ ফুটে উঠতো তাই তার চিত্র প্রদর্শনীর মূল কথা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT