1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নির্বাচন বর্জন ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

নির্বাচন বর্জন ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

মৌলবীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৪১ পড়া হয়েছে

নির্বাচনকে প্রহসন ও একতরফা আখ্যায়িত করে নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধিনে নির্বাচন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে মৌলবীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মৌলভীবাজার বাম গণতান্ত্রিক জোট।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) জেলা সভাপতি খন্দকার লুৎফর রহমান’র সভাপতিত্বে ও সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জহর লাল দত্ত’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সদস্য এডভোকেট আবুল হাসান, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী প্রমূখ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি, যুব ইউনিয়ন, উদীচী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একতরফা প্রহসনের ৭ জানুয়ারির নির্বাচন জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সরকার একে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। বিরোধী সভা-সমাবেশে সরকার দমন-পীড়ন করছে। আজ মৌলভীবাজার শহরের রাস্থা বন্ধ করে সমাবেশের মঞ্চ তৈরি করছে।

তারা বলেন, জনগণের দুর্ভোগ তৈরি করে এমন সভা-সমাবেশ বন্ধে প্রশাসনের কোনো তৎপরতা দেখা না গেলেও পরপর বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে পুলিশ প্রশাসন আচরণ বহির্ভূত অমানবিক হামলা করল। দ্রব্য মূল্য বৃদ্ধিকারী সিন্ডিকেট শক্তিকে সাথে নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আক্ষরিক অর্থে এটি একটি সিন্ডিকেটের নির্বাচন। নীতিহীন অপকৌশলের নির্বাচন উল্লেখ করে সমাবেশে নির্বাচন বর্জন করার আহ্বান জানান বক্তাগন। সমাবেশের পরে প্রেসক্লাব থেকে টিসি মার্কেট পর্যন্ত জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT