1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরিবেশ মন্ত্রী মৌলভীবাজার সফর করছেন - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

পরিবেশ মন্ত্রী মৌলভীবাজার সফর করছেন

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : রবিবার, ১ মে, ২০২২
  • ৬১০ পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দীন আহমদ আজ দু’দিন হলো মৌলভীবাজার সফরে রয়েছেন। গত ২৯ এপ্রিল তিনি মৌলভীবাজারে তার নিজ বসতবাড়ী বড়লেখায় আসেন। ওই দিনই বড়লেখা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বাড়লেখা আওয়ামীলীগের ইফতার দোয়ার আয়োজনে যোগদেন।

গতকাল ৩০ এপ্রিল শনিবার মন্ত্রী জুড়ি উপজেলার ফুলতলা বস্তি থেকে লালমাটি রাস্তা উন্নয়নের কাজ দেখতে যান। পরে বিকেল ৫টায় জুড়ি উপজেলা আওয়ামীলীগের ইফতার ও দোয়ায় যোগদেন। এর আগে মন্ত্রী ফুলতলা বস্তি থেকে পশ্চিম বটুলি রাস্তা উন্নয়ন কাজের ভিত স্থাপন করেন।

আজ ১মে রোববার মন্ত্রী বড়লেখা উপজেলার তালিমপুর আর.এইচ.ডি- আজিমগঞ্জ জিসি ভায়া তালিমপুর রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন করেন। বড়লেখা উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ হয়ে বড়লেখা পৌরসভা মিলনায়তনে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এরপর বিকেল ৩টায় কাঠালতলী-মাধবকুণ্ড রাস্তা হতে গান্ধাইবাজার ভায়া বি ও সি ডিমাই রাস্তা উন্নয়ন কাজের ভিত স্থাপন করেন।

আগামীকাল ২ মে সোমবার মন্ত্রী বড়লেখায় অবস্থান করবেন এবং ৩ মে পাখিয়ালা শাহী ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়বেন। ৪ মে বড়লেখায় অবস্থান এবং ৫ মে বড়লেখা উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। ওই দিনই সন্ধ্যা ৭টায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে বড়লেখা ত্যাগ করবেন।

সংবাদ সূত্র: দিপঙ্কর বর, জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ূ মন্ত্রণালয়, ঢাকা।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT