1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রাক্তন কৃষিমন্ত্রীর অবৈধদখলে থাকা বনবিভাগের জমি উদ্ধার - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

প্রাক্তন কৃষিমন্ত্রীর অবৈধদখলে থাকা বনবিভাগের জমি উদ্ধার

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৬ পড়া হয়েছে

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা প্রায় পাঁচ একর জায়গা উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার দুপুরে এ উদ্ধার অভিযান চালায় বন বিভাগ।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক(এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

বন বিভাগ সূত্রে জানা যায়, অনেক বছর ধরে অবৈধভাবে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ জায়গাটি দখল করে রেখেছিলেন। ২০১৮ সাল থেকে বন বিভাগ বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বনের জায়গাটি উদ্ধার করতে পারেনি।

বন বিভাগের একজন কর্তাব্যক্তি বলেন, জায়গাটি তারা অনেক আগেই উদ্ধার করতে পারতেন; কিন্তু সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ক্ষমতাশালী লোক হওয়ায় জমিটি উদ্ধার করা যায়নি। সরকারের বহু জায়গায় তার প্রভাব ছিল ফলে জায়গাটি উদ্ধার করা সম্ভব হয়নি।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, গতকাল রোববার পাঁচ একরের বেশি এ জায়গাটি দখলমুক্ত করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT