1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বহুল আলোচিত ও নিন্দিত মৌলভীবাজার-চাতলাপুর সড়কের মেরামতের কাজ শুরু - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

বহুল আলোচিত ও নিন্দিত মৌলভীবাজার-চাতলাপুর সড়কের মেরামতের কাজ শুরু

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫০২ পড়া হয়েছে

মুক্তকথা প্রতিনিধি।। এখন থেকে জেলা প্রশাসক নিয়মিতভাবে পরিদর্শন করবেন বহুল আলোচিত ও নিন্দিত মৌলভীবাজার-শমসেরনগর-চাতলাপুর সড়কের মেরামতের কাজ।
গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন, এস ডি পার্থ সরকার সহ বিভিন্ন মাধ্যমের সংবাদ কর্মীদের নিয়ে সড়ক মেরামতের কাজ পরিদর্শন করেন। এ সময় সড়ক মেরামতের কাজে নিযুক্ত ঠিকাদার মুহিবুর রহমান কুকিলও উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকগন সড়ক মেরামতের কাজ যথাসম্ভব দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনেন। জেলা প্রশাসক ও সড়ক বিভাগের কর্মকর্তাগনও এ বিষয়ে একমত পোষণ করেন।

সরেজমিন পরিদর্শনে নিয়মিত মেরামত কাজ দেখার কথা বলছেন জেলা প্রশাসক নাহিদ হাসান। ছবি: মুক্তকথা

বিলম্বিত কাজ আবার শুরু হয়েছে। ছবি: মুক্তকথা

নিযুক্ত ঠিকাদার মুহিবুর রহমান কুকিল বলেন করোনা ভাইরাসজনিত কারনে মৌলভীবাজার-শমসেরনগর-চাতলাপুর সড়কের কাজ বিলম্বিত হয়েছে। পরে গত ২০ অগষ্ট ২০২০ থেকে সড়কের কাজ পুনরায় শুরু হয়েছে বলে জেলা প্রশাসককে অবহিত করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নিযুক্ত ঠিকাদার ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সড়ক মেরামতের কাজ যত দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও বিভিন্ন ধাপের কাজ শুরু ও শেষ করার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ ও পালন করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন এবং নিয়মিত ভাবে সড়ক মেরামতের কাজ পরিদর্শন করবেন মর্মে উপস্থিত সকলকে অবহিত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT