1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মবশ্বির-রাবেয়া ট্রাস্ট’এর করোণা সুরক্ষাসামগ্রী বিতরণ - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

মবশ্বির-রাবেয়া ট্রাস্ট’এর করোণা সুরক্ষাসামগ্রী বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১০৫১ পড়া হয়েছে


মৌলভীবাজার মঙ্গলবার, ১০ আগষ্ট ২০২১

মৌলভীবাজারে কোভিড-১৯ নিয়ে মৃত্যুবরণকারীর লাশ দাপন-কাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী ৪টি সংগঠনের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌর সভার বোর্ড রুমে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ট্রাস্টের পরিচালক এস এম উমেদ আলী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক।

সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল ২৫০ টি পিপিই, ২০০০ পিস মাক্স, ৮০০ পিস হেন্ড গ্লাভস, ৩২ জোড়া পায়ের গাম বুট, ৪০টি(২৫০ মিলি বোতল) হেন্ড সেনিটাইজার, পুরুষ ও নারী মিলে কাপনের কাপড় ২৯ সেট।

সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন, শেখ বোরহান উদ্দিন(রহ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, ইকরামুল মুসলিমীন, জেলা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া, শেইড ট্রাস্ট মৌলভীবাজার এর জেলা সমন্নয়ক খিজির মোহাম্মদ জুলফিকার।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT