1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারের প্রবীন রাজনীতিবিদ গোলাম রব্বানী আর নেই। বিভিন্ন মহলের শোক - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

মৌলভীবাজারের প্রবীন রাজনীতিবিদ গোলাম রব্বানী আর নেই। বিভিন্ন মহলের শোক

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৯৭৫ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক বেগম খালেদা রব্বানীর স্বামী বর্ষীয়ান রাজনীতিবিদ গোলাম রব্বানী আর নেই (ইন্নালিল্লাহী …রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার বাদ জুমা পৌর ঈদগাঁহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান বলেন তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গোলাম রব্বানী কর্মজীবনে প্রথম শ্রেণীর ঠিকাদারী পেশায় কর্মরত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, বিএনপির জেলা সভাপতি এম নাসের রহমান, জামায়াতের জেলা আমীর মোহাম্মদ আব্দুল মান্নান, সেক্রেটারি প্রকৌশলী এম শাহেদ আলী, পৌর আমীর ইয়ামীর আলী, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি বকসি ইকবাল আহম্মদ, ভারপ্রাপ্ত সম্পাদক এম মছব্বির আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহি আত্মার শান্তি কামনা করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT