1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৮৪৩ পড়া হয়েছে
চট্টগ্রামের রাউজান উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে গঠিত ওই কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
গত জানুয়ারি মাসে রাউজান উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে দুজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। যারা এখনো মুক্তিযোদ্ধা হিসাবে যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। কিন্তু সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়ায় মধ্যে থাকবেন তাদেরকে যাচাই-বাছাই কমিটিতে রাখা যাবে না। কিন্তু এমন দু’জন ব্যক্তিকে কমিটিতে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৩১ জানুয়ারি রিট করেন জামসেদ চৌধুরী। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোশতাক আহমেদ। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয় বলে জানান ওই আইনজীবী। (ইত্তেফাক থেকে)
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT