1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর ৭ম জাতীয় সম্মেলন সফল করার আহবান - মুক্তকথা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

২৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর ৭ম জাতীয় সম্মেলন সফল করার আহবান

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৮৮ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস: বৃহস্পতিবার, ১১ই ফাল্গুন ১৪২৩।। আগামী ২৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ৭ম জাতীয় সম্মেলন ঢাকার মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনকে সামনে রেখে সারাদেশের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতিমধ্যে মৌলভীবাজার জেলা এনডিএফ-এর পক্ষ থেকে ১০০ জন নেতাকর্মী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০ টায় দলীয় কার্যালয়ে সমবেত হয়ে দুইটি বাস যোগে জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করার প্রস্তুতি সম্পন্ন করেছেন। উল্লেখ্য এক সাম্রাজ্যবাদ ও তার দালালদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদ ও তার দালালদের শাসন নয় সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা মুৎসুদ্দিপুঁজি বিরোধী শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সংবিধান ও সরকার প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করার আহবানে ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় শুরু হওয়া ৭ম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন এনডিএফ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জননেতা ডা. এম এ করিম।
জাতীয় সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে জেলার কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল, জেলা শহর, শেরপুরসহ বিভিন্ন এলাকায় লিফলেটিং, গণসংযোগ ও গণচাঁদা সংগ্রহ করা হয়। ৭ম জাতীয় সম্মেলন সর্বাত্মকভাবে সাফল্যমন্ডিত করে তোলার জন্য জেলা এনডিএফ-এর সভাপতি শহীদ সাগ্নিক ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস একযুক্ত বিবৃতিতে সংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT