1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অদ্ভূত শূকরমুখী বেগুনী ব্যাংগ পাওয়া গেছে ভারতের পশ্চিমঘাট পার্তব্য অঞ্চলে - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

অদ্ভূত শূকরমুখী বেগুনী ব্যাংগ পাওয়া গেছে ভারতের পশ্চিমঘাট পার্তব্য অঞ্চলে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ১৫১১ পড়া হয়েছে

হারুনূর রশীদ।।

প্রাণীটি কোলা ব্যাংগ। কিন্তু অদ্ভুত হলেও সত্য যে, দেখতে অবিকল শূকরমুখী! অদেখা এই প্রানীটি জীবনের বেশীরভাগ সময় কাটায় পাতাল দেশে। কেবলমাত্র বৃষ্টি-বাদলের সময় বংশ বৃদ্ধির লক্ষ্যে যৌণকর্মের জন্য ভূগর্ভ থেকে উপরে উঠে আসে।
বিরল এই প্রাণীটি ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে মেঘ মৌসুমে মাঝে মাঝে দেখা যায়। চমকপ্রদ এই আবিষ্কারের খবরটি গত ২৫ আগষ্ট, ২০১৭ তারিখে ‘এটলাসঅব্সকোরায়’ লিখেছেন কেলসি কেনেডি। সরীসৃপবিদগন এই জাতীয় ব্যাংগকে ‘ভূপতির বেগুনি ব্যাংগ’ বলে নাম দিয়েছেন। ভারতীয় সরীসৃপবিদ ডঃ সুব্রামানিয়াম ভুপতি, ২০১৪ সালে এই পার্বত্য অঞ্চলে মৃত্যুবরণ করেছিলেন। তাই তার প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাংগের এই নাম।
এই ব্যাংগের মুখের অবয়ব পুরোপুরি শূকরের মুখের মত। এর চোখের পুতলির চারদিকে গোল নীলাভ রং রয়েছে। গায়ের রং মেটে বেগুনি। গত ২৪ আগষ্ট ‘ন্যাশনেল জিওগ্রাফিক’ ম্যাগাজিনে জেসন বিটেল নামে একজনের লিখার আগ পর্যন্ত আধুনিক বিজ্ঞানের কাছে এই প্রাণীটি অনাবিষ্কৃতই ছিল।
উভচর এই প্রাণীটিকে দেখতে শারীরিক বৈপরীত্ব যা ঘটেছে অগুণতি কালের পল পল পরিবর্তনের কারণে বলেই সরীসৃপবিদগন মনে করছেন। শূকরের মত লম্বাটে মুখ, শূকরের চোখের মত ছোট ছোট চোখের চারদিক ঘিরে নীলাভ রং আর সরু শারীরিক অবয়ব ও শক্ত বক্ষতল যা,  ‘ভূপতি’ নামের এই ব্যাংগকে সারাজীবন ধরে পাতালে বেঁচে থাকতে সহায়তা করে বলেই বিজ্ঞানীদের ধারণা।
‘এলিটস’ জার্নালের নতুন বিষয় পর্বে লিখতে গিয়ে আমেরিকার সরীসৃপবিদ এলিজাবেথ প্রেন্দিনি, ‘ভুপতি’ নিয়ে বলেন, এই উভচর প্রাণীকে খানা-খাদ্যের জন্য ভূগর্ভ থেকে উপরে উঠে আসতে হয় না। ওর লম্বা জিহ্বা দিয়ে ভূগর্ভের কীট, উঁলুপিঁপড়ে এগুলো খেয়েই জীবন ধারণ করতে পারে। সূত্র ও সংগ্রহ: ন্যাশনেল জিওগ্রাফিক ও এটলাসঅব্সকোরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT