1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অনুমতি ছাড়াই একটি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগ - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

অনুমতি ছাড়াই একটি চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগ

মামুন রশীদ॥
  • প্রকাশকাল : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১০০৭ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন বিভাগের অনুমতি ছাড়াই উপজেলার সাতগাঁও চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে শতাধিক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে শতাধিক গাছ কেটে ফেলা হলেও বন বিভাগ বলছে, তারা কিছুই জানে না।

আর বাগান কর্তৃপক্ষ বলেছে, গাছ কাটার অনুমতি না নিলেও গাছগুলো করাতকলে চিরাই করার জন্য যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগে আবেদন করা হয়েছে।

সরেজমিনে সাতগাঁও চা-বাগানে দেখা যায়, চা-বাগানের বিভিন্ন সেড ট্রি কেটে ম্যানেজার বাংলোর আশপাশে স্তূপ করে রাখা হয়েছে। এর মধ্যে বেলজিয়াম, শিলকড়ইসহ বিভিন্ন প্রজাতি ও বয়সের গাছ রয়েছে।

বাগানের সহকারী ব্যবস্থাপক ইফতেখার আলম জানান, শ্রমিক কলোনির ঘর নির্মাণ ও পুনর্নিমাণকাজের জন্য এসব গাছ কাটা হয়েছে। বিভিন্ন সময় ঝড়ে এসব গাছ পড়ে গিয়েছিল। মৃত গাছে উলু পোকা আক্রমণ করে থাকে। চা-গাছের জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে, এমন আশঙ্কা থেকে এসব গাছ কাটা হয়েছে।

চা-বাগানের শতাধিক গাছ কর্তন, জানে না বন বিভাগ

 

তবে গাছ কাটতে বন বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি স্বীকার করে ইফতেখার আলম বলেন, গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি না থাকলেও, করাতকলে গাছ চিরাই করার জন্য অনুমতি চেয়ে বন বিভাগে আবেদন করা হয়েছে।

সাতগাঁও চা-বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, বাগানের বিভিন্ন স্থানে ঝড়ের কবলে প্রায় ৭০টি গাছ পড়ে যায়। এগুলোই কাটা হয়েছে।

শ্রীমঙ্গল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু বক্কর বলেন, সাতগাঁও চা-বাগান কর্তৃক গাছ কাটার বিষয়টি আমি জানি না। চা-বাগানের গাছ কাটতে বন বিভাগ ছাড়াও চা বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসনকে লিখিত অবহিত করার নিয়ম রয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে গঠিত কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT