1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অন্বেষা’র কৃতি সংবর্ধনা ও বৃত্তি প্রদান - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

অন্বেষা’র কৃতি সংবর্ধনা ও বৃত্তি প্রদান

মৌলভীবাজারে প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ১ মে, ২০২৩
  • ৬৫২ পড়া হয়েছে

মৌলভীবাজারস্থ শিক্ষা ও সামাজিক সংগঠন ’অন্বেষা মৌলভীবাজার’ আয়োজনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে।

বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ’অন্বেষা মৌলভীবাজার’ এর সভাপতি মোসাহিদ আহমদ চুনু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় এবং ‘অন্বেষা মৌলভীবাজার, ইউকে’ এর সমন্বয়ক মকিস মনছুর।

অধ্যক্ষ রজত কান্তি গোস্বামীর সঞ্চলনায় বক্তব্য রাখেন ‘অন্বেষা মৌলভীবাজার’ এর সাধারণ সম্পাদক ঋষিকেশ দাশ পিন্টু, সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, প্রভাষক হিরন্ময় দেব প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১৯৭ জন শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৩৮ জন শিক্ষার্থীর হাতে তাদের নাম খচিত ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। এছাড়াও ১২ জন দরীদ্র মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের পরিচয় ও ছবি সম্বলিত ’অন্বেষা’ নামে একটি সংকলন প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশিত করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT