1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অহিংস দিবস পালন ॥ এ উপলক্ষে শ্রীমঙ্গলে মানববন্ধন - মুক্তকথা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

অহিংস দিবস পালন ॥ এ উপলক্ষে শ্রীমঙ্গলে মানববন্ধন

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৭৮৭ পড়া হয়েছে

সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অহিংস দিবস পালিত হয়েছে। রবিবার(২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) শ্রীমঙ্গল এর উদ্যোগে ও ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ ও আলোকিত বাংলাদেশ পত্রিকার পাঠক ফোরাম ‘আলোকিত বন্ধু ফোরামের’ সহযোগিতায় এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) শ্রীমঙ্গলের কো- অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াকার্স পাটি মৌলভীবাজার জেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, জাসদ শ্রীমঙ্গল সভাপতি হাজী এলেমান কবীর, আইডিয়ার প্রকল্প কর্মকর্তা পংকজ ঘোষ দন্তিদার, টিআইবি শ্রীমঙ্গল এরিয়া কোÑঅডিনেটর পারভেজ কৈরী, পিএফসি শ্রীমঙ্গল অ্যাম্বসেডর কাজী আছমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেসি নেটওয়ার্কের শ্রীমঙ্গল কমিটির সাধারন সম্পাদক দিলীপ কুমার কৈরী, পিএফসি সদস্য আনহারুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মো: ফিরোজ মিয়া, সাংবাদিক ঝলক দত্ত, নূর মোহাহাম্মদ সাগর, মো: সুমন মিয়া, অরবিন্দু দেব, মানববাধিকার কর্মী শাহ মাসুদ আহমেদ, মো: ময়নুল ইসলাম আরিফ, মো: আছকির মিয়া প্রমুখ।

বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২রা অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT