1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইংল্যাণ্ডের কাছে পরাজিত হয়েও ১গোল দিতে পারায় পানামায় উৎসব - মুক্তকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ইংল্যাণ্ডের কাছে পরাজিত হয়েও ১গোল দিতে পারায় পানামায় উৎসব

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ১৮২৬ পড়া হয়েছে

লণ্ডন।। আজ পানামার সাথে ইংল্যাণ্ডের খেলা ছিল। ৬-১গোলে ইংল্যাণ্ড জিতেছে। জন ষ্টোনস, হ্যারি কেইন ‌ও জেসে লিংগার্ড এ গোল করেন। হ্যারিকেইন হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। তার গোলসংখ্যা ৫টি। রুশ বিশ্বকাপে এ পর্যন্ত এটিই গোলের বিশ্ব রেকর্ড। দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগালের রোনালদো ও বেলজিয়ামের লোকাকু।
পানামা কিন্তু এবারের বিশ্ব ফুটবলে নতুন আসা দল। ‘জি’ গ্রুপে ইংল্যান্ডের বিপক্ষে আজ খেলতে নামে পানামা। রুশ দেশের নিজনি নভোগরুদ স্টেডিয়ামে আজ রবিবার লণ্ডন সময় দুপুর ১টায় খেলা শুরু হয়। খেলার প্রথম দিকেই হ্যারি কেইন আর জন স্টোনস গোলা করার সুযোগ করে নেন।
নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে পানামা ৩-০ গোলে হেরেছিল বেলজিয়ামের কাছে। এই ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে তিউনিসিয়ার মতো বিশ্বকাপ প্রথম রাউন্ড থেকে পানামার বিদায়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল ইংল্যান্ড।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT