1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইয়াবাসহ গ্রেপ্তার - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ইয়াবাসহ গ্রেপ্তার

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৭২০ পড়া হয়েছে

ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ীতে ইয়াবাসহ যুবলীগ নেতা নুরুল ইসলামকে (৪২) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার ফুলতলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

নুরুল ইসলাম উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত কনর মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ও সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ৫২ বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মেহেদি হাসান জানান, নুরুলের নামে সীমান্ত এলাকায় গরু চোরাচালান, মানবপাচারসহ মাদক চোরাচালানের বিভিন্ন অভিযোগ রয়েছে। সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে ১০ পিস ইয়াবাসহ আটক করে বিজিবির একটি বিশেষ টহলদল। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, বিজিবি যুবলীগ নেতা নুরুল ইসলামকে সীমান্তে ইয়াবাসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও নুরুল ইসলামকে ২০২২ সালের ৩ এপ্রিল সাগরনাল ইউনিয়নের একটি জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT