1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উত্তর কোরিয়ার কূটনীতিক বহিস্কৃত - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

উত্তর কোরিয়ার কূটনীতিক বহিস্কৃত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ১০৪০ পড়া হয়েছে

ঢাকা, বুধবার, ১০ই আগস্ট: চোরাচালানের অভিযোগে উত্তর কোরিয়ার এক কূটনীতিককে বহিষ্কার করেছে বাংলাদেশ। তাঁর বিরুদ্ধে জাহাজের কন্টেনারে করে কয়েক লক্ষ মার্কিন ডলারের সিগারেটসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পাচারের অভিযোগ রয়েছে। কূটনীতিকের নাম হান সন আইকি। তিনি ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের প্রথম সারির একজন সচিব হিসাবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে ১০ লক্ষ মার্কিন ডলারের সিগারেট ও অন্যান্য জিনিসপত্র বাংলাদেশে রপ্তানি করে কালো বাজারে পাচারের অভিযোগ করা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের আমলা সাইদুল হক বলেন, কূটনৈতিক আইন ভঙ্গ করায় উত্তর কোরিয়ার ওই সচিবকে বহিষ্কার করা হয়েছে। এব্যাপারে উত্তর কোরিয়ার সরকারের কাছে তাঁকে দেশে ফিরিয়ে নিতে বলা হয়েছে। শুল্ক দপ্তরের এক অফিসার বলেন, ওই কূটনীতিক উদ্ধার হওয়া দ্রব্য কালোবাজারে বিক্রির চেষ্টা করছিলেন। মালবাহী জাহাজের কন্টেইনারে করে প্রায় সাড়ে ১০ লক্ষ সিগারেটের প্যাকেট এবং প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম পাচারের জন্য বাংলাদেশে আনা হয়েছিল। উল্লেখ্য, গত মার্চ মাসেও উত্তর কোরিয়ার এক কূটনীতিককে একই অভিযোগে দেশে ফেরত পাঠিয়েছিল বাংলাদেশ। ২০১২ সালে অবৈধভাবে মদ আমদানির অভিযোগে উত্তর কোরিয়ার একটি সংস্থাকে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছিল বাংলাদেশ শুল্ক দপ্তরের অফিসাররা। এদিকে জাল টাকা পাচারের অভিযোগে ৯ জন বিদেশিসহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ধৃত বিদেশি নাগরিকদের মধ্যে ৬ জন ক্যামেরুনের এবং দু’জন কঙ্গোর নাগরিক রয়েছেন।(পিটিআই এর খবর ছাপিয়েছে বর্তমান, আলজাজিরাও প্রচার করেছে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT