1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এই মৃত্যুর জন্য দায়ী কে! আর ক্ষতিপূরণ দেবে কে? - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও

এই মৃত্যুর জন্য দায়ী কে! আর ক্ষতিপূরণ দেবে কে?

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬৬৩ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবী বলে মনে করি। মৌলভীবাজার শহরের বদরুন্নেছা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা অবহেলায় লিলি বেগম নামের এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও স্টাফ মৃতরোগীকে ফেলে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়।


এমন অমানবিক দায়ীত্বহীনতা, অসহনীয় এমন মৃত্যু আর মেনে নেয়া যায় না

মৃত্যুবরণকারী গর্ভবতী নারী লিলি বেগমের স্বজনরা অভিযোগ করেন, ৩০ সেপ্টেম্বর বুধবার রাত ৯ টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর থেকে কোন চিকিৎসা না দেয়ায় রাত ১১ ঘটিকায় তার মৃত্যু হয়। পরে চিকিৎসা না দেয়ার কারণ নিয়ে স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বাকবিতন্ডতা ও উত্তেজনা দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায়। লিলি বেগম সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারবাগ গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আহাদ মিয়ার স্ত্রী। পরে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আইনগত বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয় চিকিৎসা ব্যবস্থায় এমন অমানবিক এবং চরম অপরাধমূলক অপকর্মের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। পুরো জেলার সবেধন নীলমণি জেলা হাসপাতালটির অবস্থাও একই রকম। কোন চিকিৎসাই এখানে হয় না। অনেক সময় খুবই সাধারণ রোগীকেও সরকারের নথিভুক্ত আর অনথিভুক্ত বেঙ্গের ছাতার মত গড়ে উঠা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিয়ে যাবার পরামর্শ দেয়া হয় বলে বিস্তর মানুষের অভিযোগ রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT