1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা" সংগঠনের উদ্যোগে কৃষকের মধ্যে ধান বীজ বিতরণ - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

“একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা” সংগঠনের উদ্যোগে কৃষকের মধ্যে ধান বীজ বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৯৫৭ পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলায় শিক্ষা ক্রিয়া সেবা এই শ্লোগান নিয়ে গঠিত একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ৬নং একাটুনা ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডের প্রান্তিক কৃষকের মধ্যে উচ্চফলনশীল ধান বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৭ নভেম্বর) বিকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাবাজার এলাকায় এ ধান বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান।

সংগঠনের সভাপতি এ্যাডভোকেট বকসি জুবায়ের আহমদ সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুয়েল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী নানু মিয়া, শফিক মিয়া ও সদস্য হুমাউন কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন,সহ-সভাপতি পারভেজ আহমদ, সহ-সভাপতি মশিউর রহমান বেলাল, সহ- সাধারন সম্পাদক সাহাদ আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ইমন মেম্বার, সহ- সাংগঠনিক আব্দুল কাইয়ুম, শাহ্ সিতার, সহ-অর্থ সম্পাদক শাহ্ রাহিম, কুতুব, প্রচার সম্পাধক মো রোশেব, কৃষিবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন, শহিদ আহমদ, প্রবাসী সদস্য সালেহ আহমদ প্রমুখ।

অতিথি বৃন্দ সংগঠনের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন, ও সংগঠনের কর্যক্রমে এগিয়ে নিতে তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT